Amazon Pay FD: সুদের হার, রেট ও নিরাপত্তা | Amazon Pay FD Interest Rate
Priya Paul Roy Author of kotitakarkotha.com

Author: Priya Paul Roy

Published on: 01 January 2026

Amazon Pay FD: সুদের হার, রেট ও নিরাপত্তা | Amazon Pay FD Interest Rate

ব্যাঙ্কের চেয়েও বেশি সুদ! Amazon Pay FD চালু করল ফিক্সড ডিপোজিট পরিষেবা — জেনে নিন সুদের হার ও বিনিয়োগের খুঁটিনাটি|

ব্যাঙ্কের চেয়েও বেশি সুদ! Amazon Pay চালু করল Fixed Deposit পরিষেবা

ডিজিটাল পেমেন্টের পর এবার বিনিয়োগ পরিষেবার বাজারে বড় পদক্ষেপ নিল Amazon Pay। সংস্থাটি সম্প্রতি চালু করেছে তাদের নতুন Amazon Pay FD (Fixed Deposit) পরিষেবা, যেখানে মাত্র ₹১,০০০ টাকা থেকেই বিনিয়োগ করা যাবে

সবচেয়ে বড় চমক—এই FD-তে সুদের হার সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত, যা অনেক ক্ষেত্রে সাধারণ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের চেয়েও বেশি। ফলে স্বল্প ও নতুন বিনিয়োগকারীদের কাছে এই পরিষেবা বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

amazon-pay-fd

আরও পড়ুন:

Sealdah Last Train Time Puja 2025 – Bengali passengers boarding night special train-kotitakarkotha.com
Durga Puja Special Last Train Time from Sealdah (পুজোয় শিয়ালদহ ডিভিশনে বাড়তি ৩১টি নাইট স্পেশাল লোকাল)
পুজোয় শিয়ালদহ ডিভিশনে চালু হচ্ছে বাড়তি ৩১টি নাইট স্পেশাল লোকাল ট্রেন। জেনে নিন Sealdah Last Train Time, কোন কোন রুটে...
how-many-days-left-for-durga-puja-2025-kotitakarkotha.com
How Many Days Left for Durga Puja 2026? Countdown, Date & Festival Guide
Want to know how many days left for Durga Puja 2026? Get the exact countdown, festival dates, rituals, and celebration...

Amazon Pay জানিয়েছে, এই FD পরিষেবার জন্য তারা ৫টি ব্যাঙ্ক ও ২টি NBFC-র সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর মধ্যে রয়েছে Shivalik Small Finance Bank, Suryoday Small Finance Bank, Utkarsh Small Finance Bank, South Indian Bank, Shriram Finance ও Bajaj Finance-এর মতো নাম। গ্রাহকরা নিজের পছন্দ অনুযায়ী যে কোনও একটি সংস্থা বেছে নিয়ে বিনিয়োগ করতে পারবেন।

উল্লেখযোগ্য বিষয় হল, এই সব ব্যাঙ্কে আগে থেকে অ্যাকাউন্ট না থাকলেও Amazon Pay অ্যাপ থেকেই ডিজিটাল পদ্ধতিতে FD খোলা যাবে। কোথাও যেতে হবে না, কাগজপত্রের ঝামেলাও নেই।

Amazon Pay আরও জানিয়েছে, ব্যাঙ্কের মাধ্যমে করা FD গুলি DICGC-এর অধীনে বিমাকৃত, যেখানে ব্যাঙ্ক প্রতি সর্বোচ্চ ₹৫ লক্ষ টাকা পর্যন্ত নিরাপত্তা কভারেজ পাওয়া যায়। পাশাপাশি, Shriram Finance-এর মাধ্যমে বিনিয়োগ করলে মহিলা গ্রাহকরা অতিরিক্ত ০.৫ শতাংশ সুদের সুবিধা পেতে পারেন।

ডিজিটাল সুবিধা, কম বিনিয়োগের সীমা এবং তুলনামূলক উচ্চ সুদের হার—সব মিলিয়ে Amazon Pay FD ভবিষ্যতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।

 

আরও পড়ুন:

This Dhanteras, Do These 5 Things to Attract Endless Wealth & Prosperity
This Dhanteras, Do These 5 Things to Attract Endless Wealth & Prosperity
Follow these 5 easy and powerful rituals this Dhanteras to attract wealth, success, and endless prosperity into your life.
bank holiday india - kotitakarkotha.com
Bank Holidays in India & West Bengal 2026– Everything You Need to Know
Check complete details of bank holidays in India 2026. Know if today or tomorrow is a bank holiday, monthly bank...

Warning

আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল ফাইন্যান্স সংক্রান্ত তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য। এটি কোনো বিনিয়োগ বা আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগের আগে অবশ্যই একজন যোগ্য আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিন। এই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট বা তথ্যের ভুল বা ত্রুটির কারণে সৃষ্ট কোনো ক্ষতির জন্য আমরা দায়ী নই। ওয়েবসাইটে থাকা লিঙ্কগুলির মাধ্যমে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রবেশের ফলে সৃষ্ট কোনো সমস্যা বা ক্ষতির জন্যও আমরা দায়বদ্ধ নই।

Priya Paul Roy Author of kotitakarkotha.com

Author: Priya Paul Roy

Priya Paul Roy, একজন Finance Educator, SEO Strategist ও Stock Market Researcher। গত কয়েক বছর ধরে তিনি Mutual Fund, SIP, IPO ও Personal Finance নিয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষকে সহজ বাংলায় investment শেখানোর লক্ষ্য নিয়ে “কোটি টাকার কথা” প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। তিনি data-based analysis ও practical experience থেকে লেখা প্রকাশ করেন।

Finance News

Related Blogs in Finance News