Mutual Fund Investment App হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করবেন? আপনার SIP ইনভেস্টমেন্ট কি সুরক্ষিত?
Priya Paul Roy Author of kotitakarkotha.com

Author: Priya Paul Roy

Published on: 06 July 2025

Mutual Fund Investment App হঠাৎ বন্ধ হয়ে গেলে কী করবেন? আপনার SIP ইনভেস্টমেন্ট কি সুরক্ষিত?

ভাবুন এক সকালে আপনি আপনার ফোনে SIP ট্র্যাক করতে গিয়ে দেখলেন – "This App is No Longer Available"! ঘাবড়ে যাবেন, তাই তো? এই ঘটনা কল্পনা নয়। বাস্তবে ইতিমধ্যেই একবার হয়েছে, আর আবারো হতে চলেছে। এমনই একটি জনপ্রিয় mutual fund app, যার ৫ লাখেরও বেশি ইউজার ছিল – সেটি এখন বন্ধ হয়ে যাচ্ছে।

যদি আপনার ইনভেস্টমেন্ট ওই অ্যাপে থেকে থাকে অথবা আপনি অন্য যেকোনো mutual fund investment app ব্যবহার করে থাকেন, এই ব্লগটি আপনাকে পুরো গাইড দেবে কীভাবে এমন পরিস্থিতি সামলাবেন।

Is Your SIP Investment Safe if App Shuts Down?

হ্যাঁ, আপনার টাকা পুরোপুরি সুরক্ষিত। কারণ যেকোনো mutual fund app যেমন Zerodha Coin, Paytm Money, Groww, কিংবা Pigg, তারা শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম।

 

আপনার টাকা কোথায় যায়?

SIP-এর মাধ্যমে যেই টাকা কেটে নেয়া হয়, তা সরাসরি যায় fund house বা AMC (Asset Management Company)-এর কাছে।
উদাহরণ: আপনি যদি HDFC mutual fund-এ টাকা ইনভেস্ট করেন, তাহলে সেটি যায় HDFC AMC-এর কাছে, না যে অ্যাপের মাধ্যমে আপনি ইনভেস্ট করেছেন।

How to Track SIP if Mutual Fund App is Closed?

আপনার পুরো মিউচ্যুয়াল ফান্ড পোর্টফোলিও দেখতে পারবেন আরটিএ (Registrar and Transfer Agent)-এর মাধ্যমে।

ভারতে দুটি বড় RTA রয়েছে: 1. CAMS & 2. KFintech

CAMS বা KFintech-এর ওয়েবসাইটে গিয়ে শুধু আপনার PAN এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর দিলে দেখতে পাবেন আপনার সব ইনভেস্টমেন্ট।

 

আর যদি না জানেন কোন আরটিএ-র কাছে আপনার ডেটা আছে?

ব্যবহার করুন MF Central – এটি একটি সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম যেখানে CAMS এবং KFintech দুইয়েরই ডেটা থাকে। OTP দিয়ে লগইন করলেই SIP, Transaction History, Tax Statement সব দেখতে পারবেন।

Can You Restart SIP from a New App?

Mutual fund app বন্ধ হলে পুরনো SIP বন্ধ হয়ে যায়। তাই আপনাকে নতুন করে শুরু করতে হবে নতুন অ্যাপের মাধ্যমে।

আপনি চাইলে Zerodha Coin, Paytm Money বা Groww-এর মতো যেকোনো platform ব্যবহার করতে পারেন।
নতুন অ্যাপে গিয়ে “Import Existing Portfolio” বা “Track Existing Investment” অপশন সিলেক্ট করে PAN এবং মোবাইল নম্বর দিলেই আপনার সমস্ত ইনভেস্টমেন্ট দেখা যাবে।

কিন্তু মনে রাখবেন:
SIP-এর তারিখ আবার আপনাকে নতুন করে সেট করতে হবে। অর্থাৎ আগে যদি প্রতি মাসে ৫ তারিখে কাটতো, এখন আপনাকে সেটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে।

Should You Withdraw Investment if App Closes?

অনেকেই ভাবেন যে অ্যাপ বন্ধ মানেই টাকা তাড়াতাড়ি তুলে নেওয়া উচিত। কিন্তু না – এটা ভুল সিদ্ধান্ত হতে পারে।

1. এক্সিট লোড / শেয়ার বিক্রির ওপর শুল্ক
2. শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স
3. মার্কেট ডাউন হলে ক্ষতি

সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো – আপনার পুরনো পোর্টফোলিও নতুন অ্যাপে ট্রান্সফার করা এবং নতুন করে SIP শুরু করা।

 

Is Your Data Safe after App Shutdown?

SEBI-এর নিয়ম অনুযায়ী, যেকোনো ফিনান্সিয়াল অ্যাপ বন্ধ হলে, তাদের ইউজারের ব্যক্তিগত ডেটা মুছে ফেলা বাধ্যতামূলক।
অর্থাৎ, আপনার ডেটা নিরাপদ এবং কোথাও লিক হবে না।
Final Summary – Don’t Panic if Mutual Fund App is Closed.
App বন্ধ হলে পোর্টফোলিও ফান্ড হাউসে থাকে – টাকা পুরো সুরক্ষিত|
CAMS, KFintech বা MF Central থেকে পুরো ডিটেইল পাওয়া যায়|
SIP বন্ধ হলে নতুন অ্যাপে নতুন করে সেট করতে হয়|
Withdraw করার দরকার নেই – বরং ট্রান্সফার করে চালিয়ে যান|
ডেটা মুছে ফেলার গ্যারান্টি দেয় SEBI

 

 

People Also Search for:

mutual fund app
mutual fund investment
SIP safety
SIP tracking
invest in mutual funds
best mutual fund platform
mutual fund withdrawal
SIP app change

আরও পড়ুন:

2002-voter-list-sir-connection-west-bengal
২০০২ সালের ভোটার লিস্ট: কেন পশ্চিমবঙ্গের SIR ২০২৫-এর সবচেয়ে বড় ভিত্তি?
২০০২ সালের ভোটার লিস্ট আবার খবরের শিরোনামে। জানুন কেন নতুন SIR ২০২৫ সেই পুরনো তালিকাকে ভিত্তি করে চলছে এবং এতে...
amazon-pay-fd-interest-rate-india
Amazon Pay FD: সুদের হার, রেট ও নিরাপত্তা | Amazon Pay FD Interest Rate
ব্যাঙ্কের চেয়েও বেশি সুদ! Amazon Pay FD চালু করল ফিক্সড ডিপোজিট পরিষেবা — জেনে নিন সুদের হার ও বিনিয়োগের খুঁটিনাটি|

আরও পড়ুন:

government employees happy with salary increment concept, news banner design
লক্ষ লক্ষ কর্মীর জন্য বড় আপডেট! DA বৃদ্ধি ও বকেয়া টাকা – কবে থেকে মিলবে
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য বড় আপডেট। DA বৃদ্ধি, বকেয়া DA এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর কবে থেকে টাকা মিলতে পারে...
bengali new year greetings wishes-www.kotitakarkotha.com-1432
পয়লা বৈশাখে খেতে হবে এই ১০টি বাঙালি পদ – নাহলে জমবে না!
এই নববর্ষে রইল ১০টি খাঁটি বাঙালি খাবারের তালিকা – যা না খেলে পয়লা বৈশাখই অসম্পূর্ণ!

Warning

আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সকল ফাইন্যান্স সংক্রান্ত তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য। এটি কোনো বিনিয়োগ বা আর্থিক পরামর্শ নয়। বিনিয়োগের আগে অবশ্যই একজন যোগ্য আর্থিক পরামর্শদাতার পরামর্শ নিন। এই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট বা তথ্যের ভুল বা ত্রুটির কারণে সৃষ্ট কোনো ক্ষতির জন্য আমরা দায়ী নই। ওয়েবসাইটে থাকা লিঙ্কগুলির মাধ্যমে তৃতীয় পক্ষের ওয়েবসাইটে প্রবেশের ফলে সৃষ্ট কোনো সমস্যা বা ক্ষতির জন্যও আমরা দায়বদ্ধ নই।

Priya Paul Roy Author of kotitakarkotha.com

Author: Priya Paul Roy

Priya Paul Roy, একজন Finance Educator, SEO Strategist ও Stock Market Researcher। গত কয়েক বছর ধরে তিনি Mutual Fund, SIP, IPO ও Personal Finance নিয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষকে সহজ বাংলায় investment শেখানোর লক্ষ্য নিয়ে “কোটি টাকার কথা” প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। তিনি data-based analysis ও practical experience থেকে লেখা প্রকাশ করেন।

Financial Literacy

Related Blogs in Financial Literacy